সারাদেশ

নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৬:৪৮ পিএম

নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার
গোলাম আযম। ছবি: সংগৃহীত

নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (৩ আগষ্ট) বিকেল ৫টায় নওগাঁ শহরের মাস্টারপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম গোলাম আযম। তিনি নিষিদ্ধ সংগঠন নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি নওগাঁ সদর উপজেলার চকদেব খাঁ পাড়া ঝন্টুর ছেলে।

নওগাঁ সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী ঢাকাপ্রকাশকে নিশ্চিত করে বলেন, ‘বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায়, এবং পূর্বের অন্য একটি মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।

রবিবার বিকেলে থানা পুলিশ অভিযান চালিয়ে মাস্টারপাড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করেছে।