সারাদেশ
গাইবান্ধায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
গাইবান্ধায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন। ছবি: ঢাকাপ্রকাশ
গাইবান্ধার পৌরপার্কে শুরু হলো 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' নির্মাণের কাজ। বুধবার (৯ জুলাই) জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পৌরপার্কের বিজয়স্তম্ভ চত্বরে শহীদদের স্মরণে স্থাপন করা হচ্ছে এই স্মৃতিস্তম্ভ। উদ্বোধনী আয়োজনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জেলা প্রশাসক বলেন, “জুলাইয়ের অকুতোভয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি গাইবান্ধার ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করবে।”
নির্মাণকাজ বাস্তবায়ন করছে গাইবান্ধা গণপূর্ত বিভাগ। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
সারাদেশ নিয়ে আরও পড়ুন