খেলা

তামিম ভাইরা ফিক্সিংয়ের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, কলরেকর্ড আছে: আসিফ মাহমুদ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০২:৪২ পিএম

তামিম ভাইরা ফিক্সিংয়ের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, কলরেকর্ড আছে: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

তফসিল অনুসারে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে এই নির্বাচনে সরকার হস্তক্ষেপ ও ফিক্সিং হচ্ছে, এমন অভিযোগ তুলে মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিম ইকবালসহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকেই।

তবে এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল (বুধবার) এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।

আসিফ বলেন, ফিক্সিংটা তামিম ভাইরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারি এদেরকে ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে, ডিসি-দেরকে ধমক দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। সেগুলো নাই বলি। 

তিনি বলেন, ফিক্সিংটা করতে ওনারা, মানে ইলেকশনটা ফিক্স করতে ওনারা ব্যর্থ হয়েছেন। কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে এবং বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীর বা বাকিদের সাথে সেটা আবার শেয়ার করেছে। এমন কোথাও অভিযোগ দেওয়া উচিত না যেটা আমার দেশের জন্য লজ্জাজনক।

অনেকে বলছেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করছেন আসিফ। এমন অভিযোগের জবাবে তিনি বলেন, আমরা ক্রীড়া সংগঠকদেরকে নিয়ে আসছি। রাজ্জাক রাজ ভাই ইজ নট মাই পার্সোনাল এনিথিং। আমি ওনার সাথে আমার দেখা হয়েছে লাস্ট ওয়ান ইয়ার আগে যখন বোর্ডে কাজ করতেন।

আসিফ মাহমুদ যোগ করেন, ‘আমাদের কাছে কিছু কলরেকর্ড ও ডকুমেন্টসও রয়েছে। সেখানে বলা হচ্ছে যদি নির্বাচন করেন, ৬ মাস পরে পরিণতি ভোগ করতে হবে। ইঙ্গিতটা জাতীয় নির্বাচন পরবর্তীতে কাউকে হুমকি দেওয়ার মতো।’

উল্লেখ্য, ৬ অক্টোবর বিসিবি নির্বাচন। এখনও এনএসসি কোটায় ২ পরিচালক নির্ধারিত করা হয়নি। তবে নির্বাচন ভন্ডুল করতে একটি পক্ষ শেষ পর্যন্ত করবে বলে চেষ্টা করবে বলে আশঙ্কা ক্রীড়া উপদেষ্টার। তবে, নির্বাচনের স্বার্থে যেকোনো পক্ষের সঙ্গে বসতেও প্রস্তুত তিনি।