খেলা
মুশফিকের শততম টেস্টে বাংলাদেশের ব্যাটিং শুরু
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে আজ বাংলাদেশের ক্রিকেটে যোগ হলো এক নতুন ইতিহাস। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তবে ম্যাচ শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যারিয়ারের মাইলফলক—শততম টেস্টে মাঠে নেমেছেন তিনি। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তারকার মাইলফলক ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে ছিল আলাদা উচ্ছ্বাস।
এ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। আগের টেস্টে খেলা দুই পেসার হাসান মাহমুদ এবং নাহিদ রানা দল থেকে বাদ পড়েছেন। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ।