ক্যাম্পাস
ঢাবির বগুড়া জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বগুড়া জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন নেতৃত্বকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জারিফ রহমান, আর সাধারণ সম্পাদকের দায়িত্বে নির্বাচিত হয়েছেন মো. আবুজার গিফারী ইফাত।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সৈয়দ ইয়ানাথ ইসলাম। কমিটিতে মো. আমিনুর রহমান সিনিয়র সহ-সভাপতি এবং খাদিজাতুল কোবরা নিশি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংগঠনের সংশ্লিষ্টরা জানান, নতুন নেতৃত্ব বগুড়া জেলার শিক্ষার্থীদের আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ করার পাশাপাশি সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডকে গতিশীল করবে। অ্যাসোসিয়েশন জানিয়েছে, দ্রুতই পূর্ণাঙ্গ কাঠামো চূড়ান্ত করে কমিটি আনুষ্ঠানিকভাবে নিয়মিত কার্যক্রম শুরু করবে।