ক্যাম্পাস

শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বাস সার্ভিস দেবে ডাকসু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম

শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বাস সার্ভিস দেবে ডাকসু
ছবি: সংগৃহীত

ভূমিকম্প পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ দিন সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের রবিবার বিকেল ৫টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে।

শিক্ষার্থীদের নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিসের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

রবিবার (২৩ নভেম্বর) ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানান। তিনি লেখেন, “বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রসেস চলমান রয়েছে।” পাশাপাশি কোন এলাকার বাসের চাহিদা বেশি, তা জানাতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।

আসিফ আব্দুল্লাহ বলেন, সোমবার (২৪ নভেম্বর) দুপুরের পর থেকে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস দেওয়া শুরু হবে। শিক্ষার্থীদের প্রয়োজন ও নির্দিষ্ট চাহিদা অনুযায়ী বাস বরাদ্দ করা হবে বলেও জানান তিনি।