রাজধানী
রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত (ভিডিও)
রাজধানী ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়।
তুরাগ থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, বেলা দেড়টার দিকে দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন। সেখানে তিনটি ইউনিট কাজ করছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ -৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।