রাজধানী
রাজধানীতে আ.লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের আরও ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত একদিনের অভিযানে তাদের আটক করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— গোপালগঞ্জের কাশিয়ানী থানার ২ নম্বর পারুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম শাওন (৪৮), রাজধানীর হাতিরঝিল থানার ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক শেখ কবির উদ্দিন (৬৩), বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের ভাইস চেয়ারম্যান ও মোরেলগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রাসেল হাওলাদার (৪৩), তেজগাঁও থানা ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল (২১), নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-ধর্ম সম্পাদক মনিরুজ্জামান ওরফে বাবু (৩৮) ও সাতক্ষীরার আশাশুনি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শাহনেওয়াজ (৪৭)
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।