রাজধানী

রাজধানীর হাতিরপুল কমিশনার গলিতে একটি খাবার হোটেলে আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৩ পিএম

রাজধানীর হাতিরপুল কমিশনার গলিতে একটি খাবার হোটেলে আগুন
ছবিঃ প্রতীকী

রাজধানীর হাতিরপুল কমিশনার গলির একটি খাবারের হোটেলে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে এখনো কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।  

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ৪ টি ইউনিট কাজ করছে। সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।