ক্যারিয়ার
৮৯৭ পদে স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ
দেশের বিভিন্ন পৌরসভায় মোট ৮৯৭টি শূন্য পদে জনবল নিয়োগ দিতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন এই নিয়োগে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
আজ (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া, যা চলবে আগামী ১৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
পদ ও পদসংখ্যা-
১. পৌর নির্বাহী কর্মকর্তা (ক শ্রেণি)
পদসংখ্যা: ২৬টি
গ্রেড: ৯ম
২. হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ৩১টি
গ্রেড: ৯ম
৩. সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ৮৪টি
গ্রেড: ৯ম
৪. মেডিকেল অফিসার
পদসংখ্যা: ১৭৭টি
গ্রেড: ৯ম
৫. শহর পরিকল্পনাবিদ
পদসংখ্যা: ১৬৮টি
গ্রেড: ৯ম
৬. সমাজ উন্নয়ন কর্মকর্তা
পদসংখ্যা: ৫৭টি
গ্রেড: ৯ম
৭. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ৭৭টি
গ্রেড: ১০ম
৮. উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ১২২টি
গ্রেড: ১০ম
৯. উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক):
পদসংখ্যা: ৮১টি
গ্রেড: ১০ম
১০. পৌর নির্বাহী কর্মকর্তা (খ শ্রেণি)
পদসংখ্যা: ২০টি
গ্রেড: ১০ তম
১১. প্রশাসনিক কর্মকর্তা (ক শ্রেণি)
পদসংখ্যা: ৪৫টি
গ্রেড: ১২ তম
১২. প্রশাসনিক কর্মকর্তা (খ শ্রেণি)
পদসংখ্যা: ৯টি
গ্রেড: ১৩তম
আবেদন ফি-
* ১ থেকে ১০ নম্বর পদের জন্য: ২২৩ টাকা।
* ১১ নম্বর পদের জন্য: ১৬৮ টাকা।
* ১২ নম্বর পদের জন্য: ১১২ টাকা।
* সব গ্রেডের অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য: ৫০ টাকা।
আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদন জমাদানের শেষ দিন: ১৫ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা।
আবেদন ফি জমাদানের শেষ সময়: অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এবং স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে জানানো হবে।
আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
* আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।