অর্থনীতি
নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
ডলারের দরপতন ঠেকাতে এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে সহায়তা করতে ব্যাংকগুলোর কাছ থেকে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১০ আগস্ট) ১২১.৪৭–১২১.৫০ টাকা দরে এই ডলার কেনা হয়।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৬২২ মিলিয়ন ডলার কিনেছে। এর মধ্যে ৭ আগস্ট ৪৫ মিলিয়ন, ২৩ জুলাই ১০ মিলিয়ন এবং জুলাইয়ের মাঝামাঝি সময়ে দুই ধাপে মোট ৪৮৪ মিলিয়ন ডলার কেনা হয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বাজারে অতিরিক্ত ডলার প্রবাহ দরের পতন ঘটাচ্ছে। আমদানি ব্যয় কমে যাওয়ার ফলে মাসিক ডলার প্রবাহ প্রায় ৬.৫ বিলিয়ন ডলার হলেও চাহিদা ৪–৪.৫ বিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ।
বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ বিনিময় হার স্থিতিশীল রাখতে এবং হঠাৎ দর বৃদ্ধি বা পতন—দুটোই ঠেকাতে কাজ করছে।