অর্থনীতি

টাকা ছাপানো ও বিতরণে বছরে ব্যয় ২০ হাজার কোটি টাকা: গভর্নর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৫:৫৩ পিএম

টাকা ছাপানো ও বিতরণে বছরে ব্যয় ২০ হাজার কোটি টাকা: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত

টাকা ছাপানো ও বিতরণে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’–এর এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

গভর্নর বলেন, “দেশে নগদ অর্থের চাহিদা প্রতি বছর প্রায় ১০ শতাংশ হারে বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গিয়ে টাকা ছাপানো ও বিতরণে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে, যার পরিমাণ বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা।”

তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক নতুন করে পাঁচটি ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেবে। পাশাপাশি এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে সম্পূর্ণরূপে ডিজিটাল রূপান্তরের ওপর জোর দেন তিনি।

ড. আহসান এইচ মনসুর বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা। এতে শুধু খরচই কমবে না, আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও গতি বৃদ্ধি পাবে।”