অর্থনীতি

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১১:০৫ এএম

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন সমন্বয়ের মাধ্যমে স্বর্ণের দাম কমিয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) থেকে এ মূল্য কার্যকর হয়েছে। এর আগে বৃহস্পতিবার ভরিতে ১,৩৫৩ টাকা কমানোর সিদ্ধান্ত জানায় বাজুস।

নতুন দর অনুযায়ী—

২২ ক্যারেট স্বর্ণের ভরি: ২,০৮,১৬৭ টাকা

২১ ক্যারেট: ১,৯৮,৬৯৬ টাকা

১৮ ক্যারেট: ১,৭০,৩১৮ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৪১,৬৪৮ টাকা

বাজুস জানায়, বিক্রয়মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে ১৯ নভেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল, যেখানে ২২ ক্যারেটের ভরি নির্ধারণ করা হয়েছিল ২,০৯,৫২০ টাকা।

অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে—

২২ ক্যারেট: ৪,২৪৬ টাকা

২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা

১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা

সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা