অর্থনীতি

জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলার প্রবাসী আয়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:০৮ এএম

জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলার প্রবাসী আয়
ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত জুলাই মাসে দেশে এসেছে ২৮৫ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার প্রবাসী আয়। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ২২ লাখ ডলার।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে মোট ২৮৫ কোটি ৯০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের একই মাসে এ পরিমাণ ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে জুলাই মাসে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মাসের শেষ দুই দিন অর্থাৎ ৩০ ও ৩১ জুলাই দেশে এসেছে ১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয়।

খাতভিত্তিক হিসাবে দেখা যায়, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার প্রবাসী আয়।