অর্থনীতি

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:৪২ এএম

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহের মতো বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির ধারা অব্যাহত থাকল।

শুক্রবার (২১ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দাম ৪ সেন্ট বা দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ৮২ ডলারে উঠেছে। তবে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৬ সেন্ট বা দশমিক শূন্য ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে।

গত পাঁচ কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে। এর আগে আগের কার্যদিবসে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বাড়ে। ফলে গত ২৪ জুলাইয়ের পর জ্বালানি তেলের বাজার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দামে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

সূত্র: আল জাজিরা