শিক্ষা
অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকতার চাকরির জন্য ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আজ বুধবার এ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ব্যবস্থাপনায় ২০২৪ সালের ১২ ও ১৩ জুলাই ২০২৪ তারিখে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে ৮১ হাজার ২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ৬০ হাজার ৫২১ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাচ নম্বর ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেখতে পারবেন।