শিক্ষা

কবে এসএসসির ফল প্রকাশ? জানালেন শিক্ষামন্ত্রী  


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৫৯ পিএম

কবে এসএসসির ফল প্রকাশ? জানালেন শিক্ষামন্ত্রী  
ছবিঃ সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী ২০ জুলাই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

আজ মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কর্মকর্তা এবং চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। এর আগে গত ৮ জুন এক সংবাদ সম্মেলনেও এই তারিখের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সব বোর্ডের খাতা আমরা রেন্ডমলি চেক করে দেখব, কেউ কম বা বেশি নাম্বার দিয়ে দিল কিনা।’ 

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ২০ মে। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা। এ বছর মাদ্রাসা ও কারিগরিসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।