শিক্ষা

আমাদের দেশে নিউটন-আইনস্টাইনের অভাব নেই: শিক্ষামন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:০৪ পিএম

আমাদের দেশে নিউটন-আইনস্টাইনের অভাব নেই: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের তরুণদের বিজ্ঞানচর্চা, গবেষণার আগ্রহ ও উদ্ভাবনী সক্ষমতা দেখে বাংলাদেশে নিউটন কিংবা আইনস্টাইনের মতো মেধাবীর কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘শুরু উদ্যোগ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষামন্ত্রী জানান, প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিটি প্রদর্শনীকেন্দ্র ঘুরে দেখার সময় প্রধানমন্ত্রী অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে জানতে চান। তিনি বলেন, দেশের তরুণদের সৃজনশীলতা, গবেষণার প্রতি আগ্রহ এবং নতুন নতুন উদ্ভাবনী ভাবনা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।