বিনোদন

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ম হামিদ-ফাল্গুনী হামিদ দম্পতি


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ০৭:৩১ এএম

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ম হামিদ-ফাল্গুনী হামিদ দম্পতি
ছবি: সংগ্রহ

করোনা আক্রান্ত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ এবং অভিনয়শিল্পী-নির্মাতা ফাল্গুনী হামিদ দম্পতি। বছরের শেষ দিন শুক্রবার (৩১ ডিসেম্বর) দুজনেই ভর্তি হন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু খবরটি নিশ্চিত করেন।

কামরুজ্জামান বাবু বলেন, বছরের প্রথমদিনে খবরটি পেয়ে মনটা বিষণ্ন হলো। আশার কথা, তারা দু’জনেই জটিলতা মুক্ত আছেন। চিকিৎসকদের মনিটরে আছেন। আশা করছি, শিগগিরই দুজনেই নেগেটিভ ফল নিয়ে বাসায় ফিরবেন।

ম হামিদ একজন নাট্যব্যক্তিত্ব। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক (ডিজি)। তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদেও নিযুক্ত ছিলেন।

অন্যদিকে ফাল্গুনী হামিদ। খুব সহজেই সবাই তাকে চেনেন একজন অভিনেত্রী হিসেবে। তিনি একজন সাংবাদিক, নাট্যনির্দেশক হিসেবেও নন্দিত।