বিনোদন

এবার ব্যবসায়ীর প্রেমে তানজিন তিশা!


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৮:২২ পিএম

এবার ব্যবসায়ীর প্রেমে তানজিন তিশা!
ছবি: সংগৃহীত

মডেল-অভিনেত্রী তানজিন তিশা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। কয়েকদিন ধরে চলছে তার শাড়ি কেলেঙ্কারি বিতর্ক। করা হয়েছে মামলাও।

এবার নতুন প্রেমের খবরে আরেকদফা আলোচনায় তিনি। সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, ইমরান মাহমুদল, অভিনেতা আফরান নিশো, মুশফিক আর ফারহান এবং জাবিন ইকবাল জাহিন নামের এক ফ্যাশন ডিজাইনারের পর এবার এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে তিশার। জানা গেছে, ওই ব্যবসায়ীর নাম মুহায়মান জায়ান। 

dhakaprokash- tisha 1.jpg
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় তিশার একটি পোস্টে প্রেমের গুঞ্জনে উত্তাপ ছড়িয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরি দুটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আমি তাকে জোর করে গোলাপি দেওয়ালের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে বাধ্য করেছিলাম।’ একটি ছবিতে দেখা যায় এক যুবককে বুকে টেনে নিচ্ছেন তিশা। অপর ছবিতে দেখা যায়, বুকে জড়িয়ে দুজন দুজনের চোখে চোখ রেখে কিছু বলছেন! স্টোরি দেওয়ার কিছুক্ষণ পর পোস্টটি সরিয়ে নেন তিশা। ছবি সরিয়ে নিলেও তিশার সঙ্গে ওই যুবকের ছবি ভাইরাল হয়েছে। 

dhakaprokash- tisha 2.jpg
ছবি: সংগৃহীত

খোঁজ নিয়ে জানা গেছে, মুহায়মান জায়ান একজন ব্যবসায়ী। তিনি গুলশানে বসবাস করছেন। ওই ব্যবসায়ীর সঙ্গে সত্যি সত্যি চুটিয়ে প্রেম করছেন তিশা!  অভিনেত্রীর প্রেম নিয়ে তার এক ঘনিষ্ট সহকর্মী (নাম প্রকাশে অনিচ্ছুক) গণমাধ্যমকে বলেন, ‘তিশা ও জায়ান ৬ মাস ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। প্রায়ই তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা যায়।’ এ বিষয়ে জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে কোনো সাড়া মেলেনি।