বিনোদন
‘ব্যাড টাচ’ বিতর্কে শাকিব খানকে নিয়ে মুখ খুললেন জ্যোতির্ময়ী
‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে শাকিব খানকে ঘিরে ছড়িয়ে পড়া ‘ব্যাড টাচ’ বিতর্কের বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। তিনি অভিযোগগুলোকে ভিত্তিহীন ও অতিরঞ্জিত দাবি করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্টার সিনেপ্লেক্সে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছিলেন জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ। ওই সময় শাকিব খানের হাত জ্যোতির্ময়ীর কোমরের দিকে যায় বলে বিতর্ক সৃষ্টি হয়।

এ বিষয়ে জ্যোতির্ময়ী কুণ্ডু বলেন, “প্রচণ্ড ভিড়ের কারণে আমরা ঠিকভাবে দাঁড়াতে পারছিলাম না। মিডিয়া থেকে ছবি তোলার সময় শাকিব আমাদের গাইড করেছিলেন। ঘটনাটি যেভাবে ছড়িয়ে পড়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
তিনি আরও জানান, “অস্বস্তির কোনো প্রশ্নই আসে না। কো-আর্টিস্ট হিসেবে একে অপরকে সাপোর্ট করাই স্বাভাবিক।” ‘ব্যাড টাচ’ অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমি কি বাচ্চা? যদি কিছু হতো, আমি কি প্রতিবাদ করতাম না?”
জ্যোতির্ময়ী শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতাকেও ইতিবাচক আখ্যা দিয়েছেন। তার ভাষ্য, ‘প্রিন্স’ সিনেমায় শাকিব তাকে সব সময় সহযোগিতা করেছেন এবং কাজের অভিজ্ঞতাই ছিল আনন্দদায়ক।
অভিনেত্রী সামাজিক মাধ্যমে ছড়ানো বিতর্ককে অতিরঞ্জিত আখ্যা দিয়ে বিষয়টি আরও না বাড়ানোর আহ্বান জানিয়েছেন।