বিনোদন
কন্যা সন্তানের বাবা হলেন ইমরান মাহমুদুল
জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বাবা হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রীর কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। সুখবরটি নিশ্চিত করেছেন ইমরানের ঘনিষ্ঠজন, কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন।
মিলন বিকাল পৌনে ৬টার দিকে গণমাধ্যমকে বলেন, “মাত্রই আমাদের ভাতিজি পৃথিবীর আলোতে এসেছে। মা-মেয়ে দুজনে আল্লাহর রহমতে সুস্থ আছেন। ইমরান ভাই সবার কাছে দোয়া চেয়েছেন।”

জানা গেছে, কন্যার নাম এখনও চূড়ান্ত করা হয়নি। ইমরান মাহমুদুল ২০২৩ সালের ২৪ মে পারিবারিকভাবে মেহের আয়াত জেরিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সংগীত ক্যারিয়ার শুরু করেন ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে। এরপর একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে নিজের ছাপ রেখেছেন। গত এক দশকে দেশের অন্যতম সফল সংগীতশিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছেন ইমরান। তার কণ্ঠে বহু গান শ্রোতাপ্রিয়তা পায়, এবং তার সুরে নতুন প্রাণ পায় অন্যান্য শিল্পীদের গান। এছাড়া তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।