সারাবিশ্ব

মিশরে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কম্পন অনুভূত ইসরাইলেও


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:০০ এএম

মিশরে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কম্পন অনুভূত ইসরাইলেও
ছবি: সংগৃহীত

মিশরের উপকূলীয় এলাকায় সোমবার ভোরে ৫ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন প্রতিবেশী দেশ ইসরাইলের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এদিকে, মিশরের লাল অর্ধচন্দ্র সংস্থা জানিয়েছে, যেসব প্রশাসনিক এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে, সেসব স্থানে জরুরি সেবার কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এক বিবৃতিতে সংস্থাটি সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ভবনে প্রবেশ না করতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি পরিস্থিতির মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সরকারি সংস্থাগুলোর আনুষ্ঠানিক নির্দেশনা ও তথ্য অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।