সারাবিশ্ব

ইসরায়েলের বহুতল ভবনে ইরানের হামলা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম

ইসরায়েলের বহুতল ভবনে ইরানের হামলা
ছবি: সংগৃহীত

উত্তর ইসরায়েল-এর একটি ৯ তলা বহুতল ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছে। তবে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রটি ইন্টারসেপ্টর ব্যবস্থার মাধ্যমে আটকানো হয়েছে। আঘাতের ফলে ক্ষেপণাস্ত্রের টুকরো (গ্র্যাপনেল) ভবনের ওপর পড়ায় একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ভবনের একটি অ্যাপার্টমেন্টে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, “আমাদের প্যারামেডিক ও ইএমটি কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছেন। উত্তর ইসরায়েলে আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাঁর আঘাত গুরুতর নয়।”

এই হামলার প্রেক্ষাপটে উত্তরের শহরে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।