সারাবিশ্ব
যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে হামলা, নিহত ৫
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর একটি মসজিদ ও ইসলামিক স্কুল কমপ্লেক্সে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। পরে দুই হামলাকারীও আত্মহত্যা করেছে।
সোমবার (১৮ মে) স্থানীয় সময় সকালে এই হামলার ঘটনা ঘটে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। প্রতিবেদন বলছে, হামলাকালীরা কিশোর। এদের মধ্যে একজন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন।
সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াল জানান, নিহতদের মধ্যে ইসলামিক সেন্টারের নিরাপত্তাকর্মী ছিলেন, যিনি বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ইসলামিক সেন্টারের কাছে হওয়ায় এই হামলাকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবেই বিবেচনা করছে পুলিশ। ঠিক কী কারণে হামলা হয়েছে তা জানতে তদন্ত চলছে।
সান ডিয়েগোর ঘটনাকে ভয়াবহ পরিস্থিতি অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।