সারাবিশ্ব
ঈদে মিলাদুন্নবীতে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (২৬ আগস্ট) নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা। আমি আশা করি, এই পবিত্র উপলক্ষ আমাদের আরও বেশি ঐক্য ও আনন্দ বয়ে আনবে।’
তিনি আরও বলেন, মানুষের প্রতি দয়া, সহমর্মিতা এবং সমাজের জন্য কিছু করার মানসিকতা যেন সবসময় সবাইকে পথ দেখায়।
আজ ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করা হচ্ছে।
সারাবিশ্ব নিয়ে আরও পড়ুন