সারাবিশ্ব
৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না: আক্ষেপ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে রসিকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি দাবি করেন, বিশ্বজুড়ে অন্তত আটটি যুদ্ধ মিটমাট করেছেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত সমর্থকদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি একাধিক সংঘাত নিরসনে ভূমিকা রেখেছেন, কিন্তু এত কিছুর পরও তার ভাগ্যে নোবেল শান্তি পুরস্কার জোটেনি। এ সময় তার বক্তব্যে হাস্যরসের ছোঁয়া থাকলেও আক্ষেপের সুরও ছিল স্পষ্ট।
ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যে উপস্থিত সমর্থকরা করতালি ও উল্লাসের মাধ্যমে সমর্থন জানান।
বক্তব্যের বড় একটি অংশজুড়ে তিনি তার প্রশাসনের বৈদেশিক নীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতার বিভিন্ন দিক তুলে ধরেন। বিশ্বব্যাপী চলমান সংঘাত নিরসনে তাঁর ব্যক্তিগত উদ্যোগ এবং সাম্প্রতিক সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি।
তবে বিশ্লেষকদের মতে, আটটি যুদ্ধ থামানোর এই দাবি মূলত ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক বক্তব্যের অংশ এবং কিছুটা অতিরঞ্জিত রসিকতা হিসেবেই দেখা হচ্ছে।