সারাবিশ্ব

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ডোনাল্ড ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ফের বড় ধরনের সামরিক অভিযান চালাবেন কি না, সে বিষয়ে শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে তাকে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেন, তার সামনে একটি বড় সিদ্ধান্ত আসছে। ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে দেশটির শাসনব্যবস্থাকে পুরোপুরি ‘নির্মূল’ করবেন, নাকি সেই পথে যাবেন না, তা নিয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, এটি একটি বিশাল সিদ্ধান্ত। তার ক্ষেত্রে যেকোনো কিছুই ঘটতে পারে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, তেহরান একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

ইরান নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই