আইন আদালত

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জামিন বহাল 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৫:১৮ পিএম

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জামিন বহাল 
ছবিঃ সংগৃহিত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। ২০২৪ এর গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়।  

এর আগে গত বছর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত বছর ২৫ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দিয়েছিলেন। 

মামলার নথি অনুসারে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে অংশ নেন আসাদুল হক বাবু। দুপুর আড়াইটায় আসামিদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই বছরের ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এজাহারে নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়।