গণমাধ্যম

ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিন পত্রিকা প্রকাশ বন্ধ থাকবে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৮:০৩ পিএম

ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিন পত্রিকা প্রকাশ বন্ধ থাকবে
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সংবাদপত্রগুলো ৫ দিনের জন্য বন্ধ থাকবে। বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) মঙ্গলবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই ছুটি ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে নোয়াবের সভাপতি এ কে আজাদ এই তথ্যের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত সংবাদপত্রে ছুটি পালিত হবে। এর ফলে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

সরকারও আসন্ন ঈদুল ফিতর ও শবেকদর উপলক্ষে ১৮ মার্চ (বুধবার) এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। ফলে এবার সরকারি চাকরিজীবীরা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি পাবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (৮ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে। তবে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, সব ধরনের সেবা এবং প্রতিষ্ঠান এই ছুটির আওতায় পড়বে না।