জাতীয়
আসিফ মাহমুদের এপিএস হিসেবে নিয়োগ পেলেন আয়মন রাহাত
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আয়মন হাসান রাহাত।
বৃহস্পতিবার (১৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, আয়মন হাসান রাহাতকে যোগদানের তারিখ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
এ নিয়োগের মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যক্তিগত প্রশাসনিক সহায়তায় নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জাতীয় নিয়ে আরও পড়ুন