জাতীয়
পুলিশের ৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
বাংলাদেশ পুলিশের ৯ জন পরিদর্শককে চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
যেসব পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে তারা হলেন— এপিবিএন পুলিশের কেএম আজিজুল ইসলাম, সিআইডির মো. আবদুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের ডেভেলপমেন্ট বিভাগের মো. জামাল উদ্দিন মীর, সারদা পুলিশের আকবর আলী খান, গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. সিরাজুল হক শেখ, এমআরটি পুলিশের মীর জাহেদুল হক রনি, ৫ এপিবিএনের মো. আসিকুজ্জামান, কক্সবাজারের চকরিয়া সার্কেল অফিসের আজিজুর রহমান ও ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আসলাম হোসেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের চাকরিবিধির ৪৫ ধারা অনুযায়ী তাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তবে তারা নিয়ম অনুযায়ী সকল অবসরজনিত সুবিধা পাবেন।