জাতীয়

পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ রয়েছে: ইসি সানাউল্লাহ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম

পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ রয়েছে: ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট গ্রহণে গোপনীয়তার চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার নির্বাচন ভবনে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনলাইন মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, নভেম্বরে তৃতীয় সপ্তাহে প্রবাসীদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হবে। তবে পোস্টাল ব্যালটে ভোটের গোপনীয়তা রক্ষা একটি বড় চ্যালেঞ্জ। এজন্য ভোট নিয়ে গোপনীয়তা যাতে লঙ্ঘিত না হয় সে বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন দেশে পোস্টাল ব্যালটে ভোট প্রদানের হার খুবই কম। তাই এ বিষয়ে সংশ্লিষ্টদের নজর দিতে হবে।

এছাড়া তিনি সতর্ক করে বলেন, ভোটের আগে শেষ সময়ে আদালতের রায়ে কোনো আসনের প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে সেই আসনের সব প্রবাসী ভোটও বাতিল হয়ে যাবে।