জাতীয়

৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:২৩ পিএম

৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা দুই সিনিয়র সচিব ও সাত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সরকারি চাকরি আইনের ৪৫ নম্বর ধারা অনুযায়ী সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত পৃথক নয়টি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এই সচিবরা সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ করেছেন, তাই জনস্বার্থে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আদেশগুলো রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা হয় এবং অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরে যাওয়া সচিবরা নিয়ম অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।

বাধ্যতামূলক অবসর পাওয়া ৯ সচিব হলেন- মো. সামসুল আরেফিন, মো. মশিউর রহমান, মো. মনজুর হোসেন, শফিউল আজিম, মো. মিজানুর রহমান, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এম মতিউর রহমান, মো. নূরুল আলম এবং আজিজুর রহমান।