জাতীয়
গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মঈনুল ইসলামকে বাধ্যতামূলক অবসর
ছবি: সংগৃহীত
গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) ও ময়মনসিংহ গণপূর্ত জোনের দায়িত্বে থাকা ড. মো. মঈনুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (২৭ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জনস্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী ড. মঈনুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করেছে। তিনি বিধি মোতাবেক অবসর-সংক্রান্ত সকল সুবিধা পাবেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।