জাতীয়
বিএনপি-জামায়াত-এনসিপিসহ ১২ দলের সঙ্গে ইসির সংলাপ আজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ে বসবে কমিশন।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার দিনব্যাপী দুটি ধাপে মোট ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যেসব দলের সঙ্গে বৈঠক হবে- জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)
দ্বিতীয় ধাপে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংলাপে অংশ নেবে- বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)
আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ, নির্বাচন প্রক্রিয়া, প্রযুক্তি ব্যবহার, পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চাচ্ছে ইসি।