জাতীয়
তেল ইস্যুতে জনগণকে প্যানিক না হওয়ার আহ্বান জ্বালানি মন্ত্রীর
ছবিঃ সংগৃহীত
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে উল্লেখ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগণকে প্যানিক না হওয়ার অনুরোধ করছি।
আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, এই সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি অব্যাহত আছে। ঈদের কারণে গত দুদিন সরবরাহ বন্ধ থাকায় জনগণকে একটু চাপ পেতে হয়েছে।
গত বছরের তুলনায় ২৫ ভাগ বেশি তেল আমদানি করা হচ্ছে জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু, সবাই তেল পাবে, জনগণকে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেয়ার অনুরোধ জানাচ্ছি।
জাতীয় নিয়ে আরও পড়ুন