রাজনীতি
ইফতার মাহফিলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ জামায়াত আমির
ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
রাজধানীতে একটি আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা ছিল। তবে যাত্রাপথে হঠাৎ বমি ও শারীরিক দুর্বলতা অনুভব করায় তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি বলে দলীয় সূত্র জানিয়েছে।
ঢাকা মহানগর উত্তর জামায়াত-এর নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করি। একই প্রত্যাশা ব্যক্ত করেন মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনও।
রাজনীতি নিয়ে আরও পড়ুন