রাজনীতি

কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন শেখ হাসিনা: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১০:২২ পিএম

কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন শেখ হাসিনা: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়ে কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “দেশে জায়গা হয়নি বলে কলকাতায় আওয়ামী লীগের অফিস খুলে কার্যক্রম চালাতে হচ্ছে শেখ হাসিনাকে।” তিনি আরও দাবি করেন, ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ এমন একটি পরিস্থিতি তৈরি করেছিল, যেখানে বিরোধী দল মানেই জঙ্গি—কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশ ছাড়েননি, পালাতে হয়েছে শেখ হাসিনাকে।

এ সময় তিনি প্রশ্ন তোলেন, “পলাতক শেখ হাসিনাকে ভারত কেন পুশ ব্যাক করছে না?”