রাজনীতি
ঢাকা-৮ আসনে ১২ কেন্দ্রে এগিয়ে মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত
ঢাকা-৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর) আসনের ১২টি কেন্দ্রে প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। এসব কেন্দ্রে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীর চেয়ে মোট ৯২৬ ভোটে এগিয়ে আছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১২টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের মির্জা আব্বাস পেয়েছেন ৭,৪২৩ ভোট। একই কেন্দ্রে শাপলা প্রতীকের নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৬,৪৯৭ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। এরপর কেন্দ্রে ভোট গণনা সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বেসরকারিভাবে এই ফলাফল জানা গেছে।
এখন ঢাকা-৮ আসনের বাকি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলের জন্য ভোটার ও সমর্থকরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন।
রাজনীতি নিয়ে আরও পড়ুন