রাজনীতি
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি প্রতিনিধি দল
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।
এনসিপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সহসভাপতি আলী রীয়াজসহ কমিশনের বেশ কয়েকজন সদস্য বৈঠকে অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, এনসিপির প্রতিনিধি দল কমিশনের সঙ্গে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অগ্রগতি, এর আইনি ভিত্তি, এবং সনদের বিভিন্ন ধারার বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করছে।
এ সময় উভয় পক্ষ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে।
বৈঠক শেষে উভয় পক্ষের পক্ষ থেকে জানানো হয়, আলোচনার বিষয়বস্তু ও প্রস্তাবগুলো পরবর্তী কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।