রাজনীতি

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বিএফআইইউ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:০৬ এএম

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বিএফআইইউ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

একটি অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দেশের সব ব্যাংকে চিঠি পাঠিয়ে তার ব্যাংক হিসাব সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, পাঠানো চিঠিতে তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের নামে থাকা সব ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে হিসাব খোলার ফরম, লেনদেনের পূর্ণ বিবরণীসহ সংশ্লিষ্ট সব নথি বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

তদন্তের অংশ হিসেবে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। আর্থিক লেনদেন ও হিসাব সংক্রান্ত বিভিন্ন বিষয় যাচাই করতেই দেশের ব্যাংকগুলোর কাছে এই তথ্য তলব করা হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।