রাজনীতি

‘১১ হাজার কোটি’ ফিরিয়ে এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি আসিফের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

‘১১ হাজার কোটি’ ফিরিয়ে এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি আসিফের
ছবি: সংগৃহীত

বিদেশে পাচারের অভিযোগে আলোচিত ১১ হাজার কোটি টাকা দ্রুত দেশে ফিরিয়ে এনে তা গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে ব্যবহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘১১ হাজার কোটি টাকা দ্রুত ফিরিয়ে এনে গ্যাস, বিদ্যুৎ সংকট সমাধানের জোর দাবি জানাচ্ছি।’

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন জানায়, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে চলমান অনুসন্ধানের সঙ্গে এ অভিযোগ যুক্ত করে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন আসিফ মাহমুদ। দেশের বাইরে তার কোনো সম্পদ থাকার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

এদিকে প্রতিবেদনটি লেখা পর্যন্ত তার দেওয়া পোস্টটিতে ১ লাখ ১৮ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে।