রাজনীতি

ভোট দিয়ে কি বললেন মামুনুল হক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ এএম

ভোট দিয়ে কি বললেন মামুনুল হক
ছবিঃ সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রথম প্রহরেই ভোটাধিকার প্রয়োগ করেছেন জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হক। এরপর কেন্দ্রের বাইরে তিনি এ কথা বলেন।

ভোট দিয়ে তিনি বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে ফলাফল যাই হোক মেনে নেব। এখন পর্যন্ত যতটুকু দেখেছি পরিবেশের কোনো সমস্যা দেখিনি। ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিক রয়েছে।

ফল মেনে নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা যদি না ঘটে কোনো কৃত্রিম সংকট যদি তৈরি করা না হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয় এবং সাধারণ ভোটাররা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ফলাফল যাই হোক সেটা মেনে নেব।

রাতে অনেক ধরনের গুজব হয়েছে এবং অনিয়ম হয়েছে বিভিন্ন জায়গায় আপনার এলাকা এ ধরনের কোনো সংবাদ পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা-১৩ আসনে রাতে কিছু জায়গায় অনিয়মের সংবাদ কিছু কিছু কেন্দ্রে সন্দেহজনক আচরণের সংবাদ পেয়েছি। আমরা সে বিষয়টি যাচাই-বাচাই করার সুযোগ পাইনি, আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।