রাজনীতি

এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০১:১২ পিএম

এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির
এ এস এম শাহরিয়ার কবির। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি মন্তব্য ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এএসএম শাহরিয়ার কবির নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দলটি নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন।

রোববার (৩ মে) গভীর রাতে করা ওই পোস্টে তিনি ইংরেজিতে লেখেন, এনসিপিকে বিদায় জানানোর সময় এসেছে এবং শুভকামনা জানান (It’s time to say Goodbye to NCP. All the best.)।

Screenshot_2.jpg

তার এই মন্তব্য প্রকাশের পর থেকেই বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এনসিপিকে ঘিরে এমন মন্তব্য রাজনৈতিক মহলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকে এটিকে সমর্থন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ সমালোচনাও করছেন।

এ বিষয়ে শাহরিয়ার কবিরের মন্তব্যকে ঘিরে অনলাইন প্ল্যাটফর্মে আলোচনা আরও জোরদার হয়েছে।