রাজনীতি

বৃষ্টিকে উপক্ষা করে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:০৯ এএম

বৃষ্টিকে উপক্ষা করে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু
ছবিঃ সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করে গণসমাবেশে যোগ দিয়েছেন হাজার-হাজার নেতাকর্মী।

আজ বুধবার (০৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশ শুরু হয়। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

এদিকে সমাবেশ শুরুর সময় বৃষ্টি নামলেও তা উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক ইতোমধ্যে কর্মসূচিতে অংশ নিয়েছেন। এখনো অনেক নেতাকর্মী সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন।

বৃষ্টির মধ্যেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়েছে। ইতোমধ্যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশেপাশে নেতাকর্মীদের ঢল নেমেছে।