রাজনীতি

ডকুমেন্টারিতে নাহিদ-আসিফদের দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:২১ পিএম

ডকুমেন্টারিতে নাহিদ-আসিফদের দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ
ছবিঃ সংগৃহীত

সম্প্রতি প্রকাশিত একটি ডকুমেন্টারি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে নিজের মতামত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারুহ মির্জা।

গতকাল বুধবার (০৫ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শামারুহ মির্জা বলেন, ‘দেখলাম সেই ডকুমেন্টারি যে ডকুমেন্টারি নিয়ে আজ এতো আলোচনা। আবু সাঈদের নাম নেই বলে যারা প্রচার করছে তারা গুজব ছড়াচ্ছে।’ 

তিনি বলেন, ‘তিনি ভিডিওতে কোথাও তারেক রহমানকে এক দফার ঘোষক দাবি করা হয় নাই। নাহিদ-আসিফ এদের দেখানো উচিত ছিল বলে মনে করেন তিনি। ’

পোস্টের শেষে তিনি বলেন, তবে, এনসিপি যা করল একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে! বিজয়ীরা কেনো লুজার এর মতো বিহেভ করবে।