পাঠকের কথা

প্রেমের অর্থবছর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ০৩:৫৫ এএম

প্রেমের অর্থবছর

সব কথা কি হয়েছে বলা
বহুদিন তোমার নাই সাড়া।
অনুরাগের বসন জড়িয়ে গায়ে
আমার পানে কি আজও আছো চেয়ে?

সাদাকালো মেঘ উড়ে যাবে বাতাসে
যেন তোমারই কালো কেশ দোলে
ঝিরিঝিরি বৃষ্টি ঝরা বিকেলে
চায়ের চুমুকে তোমার দেখা মেলে
চায়ের মাতাল করা স্নিগ্ধ স্বাদেও
স্বাদ পাই না, পাই তোমার রাঙা শরীরের।

শেফালির শত ফুল ঝরে গেল
লুট হলো আমার স্মৃতিগুলো
চোখের কোণে ক্রমশঃ কালো হলো
মনের সব কপাট আজ বন্ধ হলো
প্রেমের খাতাতে জুন ক্লোজ হলো
লাভের চেয়ে ক্ষতি বেশি হলো

প্রেমের অর্থ বছর আবার চালু হলো
নিজের ভাবনাগুলো এলোমেলো হলো
হৃদয়ের দোকানপাট আজ বন্ধ হলো।

আরএ/