পাঠকের কথা
এস এম মিঠুন এর কবিতা 'একান্ত খতিয়ান'
বর্বরতা নিজের শরীরে পোষ মানাই আপন সুরে
কত বছর ধরে চাষ করে যাই নিজেকে
চোখের সামনে দিয়ে ভেসে যায় কত ঘটনার ছবি
বেঁচে থাকে অনেকেই,বুকের ভিতর নিয়ে থাকে নির্জন নদী।
সংকুচিত হয় মগজের কার্যক্ষমতা দিনে দিনে
সময় বাষ্প হয়ে উড়ে যায় ,জমে যায় আকাশের কোণে
শিরে-সংক্রান্তিতে অস্থির-নির্বুদ্ধি-অধর্য্য তাঁর চাদরে
মহাকালের স্বপ্ন তনুর ভিতরে লাথি খেয়ে মরে।
ডিএসএস/