পাঠকের কথা

শাকিল ইসলাম এর কবিতা 'ধ্রুবতারাদের খোঁজে নজরুল’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৫:২৮ এএম

শাকিল ইসলাম এর কবিতা 'ধ্রুবতারাদের খোঁজে নজরুল’

নিজের চোখে তুমি সন্ধ্যা দেখেছিলে?

পাইকপাড়ার বাড়িতে জানালার গ্রিলে;

খাটের নীচে চৌকিতে পা দুটো দোলে,

নজরুল সহধর্মিণী প্রমীলার নিটোলে।

কোমর থেকে নীচে পক্ষঘাতে অবশ,

চৌকির নীচে নজরুল তাকিয়ে ক্রমশ;

কবি জায়া প্রমীলা দেবী বসেই সরস,

অসহায় কবির সেবায় দেবী নিরলস।

গীতশ্রী সন্ধা মুখোপাধ্যায়ের মুখে শুনি,

নজরুলের পাইকপাড়ার বাড়িতে তিনি;

বর্ষাকালের প্রকৃতিতে রিম-ঝিম বৃষ্টি,

সঙ্গে নিয়ে চাঁপা, জুঁই, বেলীফুল; মিষ্টি৷

রান্নার মশলাপাতি হেসেলের সরঞ্জাম,

সেসব দেখে কিছুটা অবাক শিবরাম;

রান্নার সব কিছু করে যেতেন অবিরাম,

দেবতুল্য স্বামীর সেবায় নেই বিরাম।

প্রমীলা দেবী, সন্ধ্যারা কবি বাড়িতে,

কবি খুশিতে আপ্লূত অতিথি আসাতে;

প্রমীলা দেবীকে দেখে সন্ধ্যার আঁখিতে,

সন্ধ্যার চোখে কবি কে দেখে সঙ্গীতে।

অপলকনেত্র যে আর পড়ে না খুশিতে,

স্নান করিয়ে কবিকে বসিয়ে মেঝেতে;

কিংবদন্তি শিল্পী আপ্লুত কবি চাহনিতে,

কবির পদযুগলে ফুল রেখে প্রণামীতে।

 

ডিএসএস/